ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের নতুন মুখ, সাগরে কপিলমুনি মন্দিরে পুজো দিলেন বঙ্কিম চন্দ্র হাজরা - The News Lion

ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের নতুন মুখ, সাগরে কপিলমুনি মন্দিরে পুজো দিলেন বঙ্কিম চন্দ্র হাজরা

 


দি নিউজ লায়নঃ       দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম কেন্দ্রে এবারে নতুন মুখ তৃণমূলের। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে পরেশ রাম দাসকে। পরেশরামের নাম ঘোষণা হতেই তৃণমূলের কর্মী সমর্থকরা রাস্তায় নেমে আনন্দে মেতে উঠেন। পরেশরাম বলেন, রাজ্যে আবার তৃণমূল ক্ষমতায় আসবে বাংলার মানুষের আর্শীবাদে।


তৃতীয় বার  মুখ্যমন্ত্রী হবেন মমতা।পাশাপাশি এদিন সাগর কেন্দ্রে প্রার্থী ঘোষণা হওয়ার পর সাগর কেন্দ্রের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা কপিলমুনি মন্দিরে পুজো দেন।পুজো দিয়ে তিনি বলেন, তৃতীয় বার রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা। ভাজপার কোনও অস্তিত্ব ই থাকবে না। এদিকে ডায়মন্ডহারবার কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে পান্নালাল হালদারকে।তেমনি রায়দিঘী কেন্দ্রে এলো নতুন মুখ।


এই কেন্দ্রের দুই বারের বিধায়ক দেবশ্রী রায় কে সরিয়ে দিয়ে আনা নতুন মুখ অলোক জলদাতা, ফলতা কেন্দ্রে তৃণমূলের নতুন মুখ শংকর কুমার নস্কর। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি যোগ্য ব্যক্তিরা টিকিট পেয়েছেন দক্ষিণ 24 পরগনা জেলায় ভালো ফল করবে তৃণমূল সকলে মিলে একসঙ্গে ভাজপার বিরুদ্ধে লড়াই হবে। ইতিমধ্যেই কর্মীরা ভোটের কাজে নেমে পড়েছেন প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ায় নতুন উদ্যমে এবার প্রচার শুরু হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.